ঢাকাMonday , 4 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লিওনেল মেসিও অর্থ পাচারকারী!

Link Copied!

messiস্পোর্টস ডেস্ক : অর্থ পাচার সংশ্লিষ্ট কোম্পানি মোসাক ফোনসেকার ১ কোটি ১০ লাখ নথি ফাঁস হওয়ার ঘটনায় গোটা বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি তার কোন কোন মক্কেলের অর্থ পাচার এবং কর ফাঁকিতে সহায়তা করেছে তার বিস্তারিত আছে ওই ফাঁস হওয়া নথিগুলোতে। ফাঁস হওয়া নথিতে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর নাম থাকায় তার পদত্যাগের দাবিও উঠেছে ইতোমধ্যে। কিন্তু হতবাক করা বিষয় হলো, শুধু রাজনৈতিক ব্যক্তিরাই নয়, চলচ্চিত্র ব্যক্তিত্ব কিংবা বিশ্ব জুরে আলোড়ন তোলা খেলোয়াড়দেরও নাম আছে এই নথিতে।
মোসাক ফোনসেকার ফাঁস হওয়া নথি অনুযায়ী, আর্জেন্টাইট ফুটবলার লিওনেল মেসির নামে মেগা স্টার এন্টারপ্রাইজ নামে একটি শেল কোম্পানি রয়েছে। বার্সেলোনায় খেলতে যাবার আগে মেসির সম্পদ নিয়ে স্পেনের তদন্তকারী দল তদন্ত করেছিল। কিন্তু সেসময় মেসি এই প্রতিষ্ঠানটির কথা উল্লেখ করেননি। কিন্তু নথি ফাঁস হওয়ার পর দেখা যাচ্ছে, মেসি তার বিপুল পরিমান অর্থ অতিরিক্ত করের কারণে দেশে রাখতে না পারায় মোসাক ফোনসেকা কোম্পানির সঙ্গে যুক্ত হন বিদেশে কোম্পানি খোলার মাধ্যমে।
ফুটবলার মেসি ছাড়াও এই তালিকায় আছে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব জ্যাকি চ্যান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মৌরিসিও মাকরি, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো, সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল সাউদ, চীনা প্রেসিডেন্টের পরিবারসহ ফোর্বেসের তালিকায় থাকা ২৯ জন বিলিওনারেরও নাম রয়েছে এই তালিকায়।
ব্রিটিশ রাজনীতিবিদদের মধ্যে আছে লর্ড অ্যাশক্রফট, ব্যারনেস পামেলা শার্পেলস এবং টরি এমপি মাইকেল ম্যাটস। জার্মান মিডিয়া জুতুয়েতসে সাইতং’এ নামবিহীন এক সূত্র থেকে এই নথিগুলো আসে। এবিষয়ে মোসাক ফোনসেকার প্রতিষ্ঠাতাদের মধ্য একজন র‌্যামন ফোনসেকা এএফপিকে জানান, ‘এই নথি প্রকাশ একটা অপরাধ এবং পানামার উপর এটা একটা আঘাত। কিছু দেশ সহ্য করতে পারছিল না আমাদের প্রতিদ্বন্ধিতার জন্য।’