স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠের বিশ্বকাপের ফাইনাল খেলা হয়নি ভারতের। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেমি থেকেই বিদায় নিয়েছিল স্বাগতিকরা। তবে রোববার কলকাতার ইডেন গার্ডেন ভারতীয় টপঅর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলিকে খুব মিস করেছে। এই আসরে ৫ ম্যাচ থেকে ২৭৩ রান নিয়ে প্লেয়ার অব টুর্নামেন্ট হয়েছেন তিনি।
এদিকে এই আসরের বাছাই পর্বে দুর্দান্ত ফারফর্ম করে বাংলাদেশ দল ওঠেছিল মূল পর্বে। তবে সুপার টেনে একটি ম্যাচও জিততে পারেনি টাইগাররা। অথচ সুপার টেনের দুটি ম্যাচে অস্ট্রেলিয়া এবং স্বাগতিক ভারতের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত জয় বঞ্চিত হয়েছেন টাইগাররা। ওইসব ম্যাচগুলোতে ধারাবাহিকভাবে ব্যাটে রান পান তামিম ইকবাল।
ছয় ম্যাচ থেকে সর্বোচ্চ ২৯৫ রান করে সবার ওপরে ছিলেন বাংলাদেশের এই বাঁহাতি হার্ডহিটার ওপেনার। শেষ পর্যন্ত আয়োজকরা তামিমকে বাদ দিয়ে টুর্নামেন্ট সেরা পুরস্কারটির জন্য বিরাট কোহলির নাম ঘোষণা করে। তবে রোববার কলকাতার ইডেনে যাননি কোহলি। এদিন ভারতীয় দলের অনেক ক্রিকেটার হোটেলে শুয়ে-বসেই দিন পার করলেন।
রোববার কলকাতার ইডেন গার্ডেনে শিরোপা নির্ধারণী ম্যাচটি উত্তেজনায় ভরে ওঠে। শেষ পর্যন্ত সেই উত্তেজনা চূড়ান্ত পর্যায় নিয়ে যান মারলন স্যামুয়েলস ও কার্লোস ব্রাফেট। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শিরোপা লড়াই শেষে পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছাড়ানো কোহলির নাম ঘোষণা করা হয়। তবে এদিন দলের খেলা না থাকায় ইডেনের মাঠে অনুপস্থিত ছিলেন বিরাট কোহলি। পরে ভারতীয় এই ডানহাতি ব্যাটসম্যানের পরিবর্তে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটি গ্রহণ করেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

