ঢাকাSunday , 3 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তনু হত্যা: কুমিল্লা-সিলেট মহাসড়কে মানববন্ধন

Link Copied!

tonuকুমিল্লা প্রতিনিধি : সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দেবীদ্বারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা।
রোববার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এতে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সরকার, পরিচালনা কমিটির সদস্য মো. হাসান ইমাম, সিনিয়র শিক্ষক মো. মোশাররফ হোসাইন।
বক্তরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্য কর্মী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার দ্রুত বিচার দাবি করেন।