ঢাকাSunday , 3 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’দফা নির্বাচনী সহিংসতায় প্রাণ গেছে ৪২ জনের

Link Copied!

Rizviনিজস্ব প্রতিবেদক : প্রথম ও দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন সহিংসতায় এ পর্যন্ত ৪২ জন প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে বিএনপি। আহত ও পঙ্গু হয়েছে সহস্রাধিক মানুষ। বিএনপি প্রার্থী ও সমর্থকদের শত শত বাড়ি ঘরে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘এখনও দেশজুড়ে সহিংসতা অব্যাহত রয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি ও তাণ্ডবে দেশজুড়ে ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে।’
রিজভী বলেন, ‘গত ২২ মার্চ প্রথম দফায় ৭১২টি এবং ৩১ মার্চ দ্বিতীয় দফায় ৬৩৯টি ইউপি নির্বাচনে গণহারে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভোট ডাকাতি, বিএনপির প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে আওয়ামী সন্ত্রাসী, পুলিশ ও প্রিসাইডিং অফিসাররা মিলে সিল মেরে ব্যালট বাক্স ভরে ক্ষমতাসীনদের বিজয়ী করতে জালভোটের উৎসব করেছে। বিএনপি ও সাধারণ জনগণ ভোট ডাকাতিতে বাধা দিলে আওয়ামী সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালিয়েছে এবং সশস্ত্র অবস্থায় ঝাঁপিয়ে পড়ে। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথম দফা নির্বাচন ও নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশ, বিজেপি ও আওয়ামী সন্ত্রাসীদের গুলি ও হামলায় প্রাণ হারিয়েছে ২৮ জন। দ্বিতীয় দফায় নির্বাচনের দিন আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছে শিশু, ঢাবির ছাত্র ও নারীসহ ১১ জন। নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ হারিয়েছে আরো ৩ জন। গতকালও মাদারীপুর ও যশোরে দুজন নিহত হয়েছে।’