ঢাকাSunday , 3 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবাসিক হোটেল থেকে ৬ ডাকাত আটক

Link Copied!

robberyসিলেট প্রতিনিধি : সিলেট নগরীর বন্দরবাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হোটেল মজলিস থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলের সদস্যরা রাতে অপারেশনে যাওয়ার জন্য ওই হোটেলে অবস্থান করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন : মো. সুহেল (২৩), জসিম উদ্দিন (২০), সুহেল আহমদ (২৩), মিজান (২০), রুবেল (২২) ও নাসিম মিয়া (২০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল মজলিসে অভিযান চালানো হয়। এ সময় ৬ ডাকাতকে আটক করা হয়। তারা সবাই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে জানান তিনি।
তিনি আরো জানান, আটককৃতদের কাছ থেকে ঘরের তালা, দরজা, গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।