ঢাকাSunday , 3 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ৩

Link Copied!

silinderনারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি বরফ করাখানায় বয়লা বিস্ফোরনে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন।
শনিবার দিবাগত রাতে আলীরাজ নামের বরফ তৈরি কারখানায় ওই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঁচপুর এলাকাতে ‘আলীরাজ’ নামের একটি ওয়াকশপে বরফ তৈরি করতো। রাত সাড়ে ৯টায় ওই ওয়ার্কশপের বয়লার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে সেখানে কর্মরত শ্রমিকদের কয়েকজন আগুনে দগ্ধ হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছে। তবে তাৎক্ষণিক নিহত ও হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বজলুর রশিদ জানান,  বিস্ফোরণের কারখানাটিতে আগুন ধরে যায়।  তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।