ঢাকাSaturday , 2 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘নেতারা কর্মীদের থেকে দূরে চলে গেছেন’

Link Copied!

Sotish-Chandra-Rayনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় বলেছেন, আমাদের দলের মন্ত্রী-এমপি যারা আছেন, জনগণের দুয়ারে তারা পৌঁছাতে পারেননি। দলের কর্মীদের থেকে তারা দূরে চলে গেছেন।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সতীশ চন্দ্র রায় বলেন, ‘দেশের কোনো সমস্যা হলে, এমনকি প্রতিপক্ষ দলের লোকজনকে মোকাবিলা করার জন্য বা সামনে এগিয়ে গিয়ে প্রতিবাদ করার মতো ক্ষমতা নেই। মাঠ পর্যায়ে যারা আছেন, তারা আওয়ামী লীগকে সমর্থন করেন ঠিক আছে, কিন্তু প্রতিবাদ করার ক্ষমতা তাদের নেই।’
তিনি বলেন, ‘বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা খুব সুখে আছি বলা যাবে না, বলা যায় আমরা মধ্যম পর্যায়ে আছি।’
আ.লীগের এই নেতা বলেন, ‘আমি মন্ত্রী এমপিদের সমালোচনা করছি না। মাঠ পর্যায়ে গিয়ে জনগনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। আমি অনুরোধ করব। আপনা যারা মন্ত্রী এমপি আছেন, মাঠ পর্যায়ে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করে সংগঠনকে সুগঠিত করুন।’
তিনি বলেন, ‘ইউপি নির্বাচনে দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা কেন? এটা কী? গণতন্ত্রকে সুদৃঢ় করার জন্য ইউপি নির্বাচন দলীয়ভাবে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের নেতা-কর্মীরা এ কি শুরু করেছেন?’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, হুমায়ুন কবির মিজী প্রমুখ।