ঢাকাSaturday , 2 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামেক শিক্ষার্থীর আত্মহত্যা

Link Copied!

suisiedরাজশাহী প্রতিনিধি : প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম হাসান হাবিব মিল্টন। তিনি রামেকের ২৭তম ব্যাচের শিক্ষার্থী।
মিল্টন রংপুরের চিলমারি উপজেলার সবুজ নয়াপাড়া গ্রামের হুমায়ুন করিরের ছেলে। শনিবার দুপুরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রামেক ক্যাম্পাসের পিংকু হোস্টেলের ১২২ নম্বর রুমে গলায় রশি পেঁচিয়ে মিল্টন আত্মহত্যার চেষ্টা করেন।
সহপাঠীরা জানান, গ্রামের বাড়ির একটি মেয়ে সঙ্গে তার সম্পর্ক ছিল। ওই মেয়ের বিয়ে হয়ে গেছে এমন সংবাদের ভিত্তিতেই মিল্টন হোস্টেলের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পাশের রুমের সহপাঠীরা জানতে পেরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।