নিজস্ব প্রতিবেদক : ছুটিতে বাড়ি যাওয়ার জন্য ভোররাতে রওনা হয়েছিলেন র্যাব কর্মকর্তা হাবিবুর রহমান। রাজধানীর উত্তরায় রাস্তা পার হওয়ার সময় একেবারেই ‘ছুটিতে’ গেলেন র্যাব সদর দপ্তরে কর্মরত র্যাবের এই ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান (৪১)। তিনি সেনাবাহিনী থেকে র্যাবে এসেছিলেন।
শনিবার (০২ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। উত্তরা জসিম উদ্দিন রোডে বাসের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হলে সংজ্ঞাহীন অবস্থায় উত্তরা আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তথ্যটি নিশ্চিত করেন র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
এএসপি মিজান আরো জানান, হাবিবুর রহমান (বিজেও ৬১১১৫ ওয়ারেন্ট অফিসার) সেনাবাহিনী থেকে র্যাবে এসেছিলেন। তিনি ৩৬ ইউনিটের ক্যাডেট। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিএমএইচ হাসপাতলে নেয়া হয়েছে।
র্যাবের মিডিয়া উইং এর পরিচালম মেজর মুফতি মাহমুদ খান জানান, ময়নাতদন্ত শেষ র্যাব সদর দপ্তরে হাবিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে টাঙ্গাইল কালিহাতিতে গ্রামের বাড়িতে দাফনের জন্য মরদেহ পাঠানো হবে।

