ঢাকাSaturday , 2 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলিবিদ্ধ মাংস ব্যবসায়ীর মৃত্যু

Link Copied!

Guli-যশোর প্রতিনিধি : জেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত মাংস ব্যবসায়ী ইকবাল হোসেন (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইকবাল হোসেন যশোর সদর উপজেলার শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, গত ২৮ মার্চ রাতে ইকবাল শেখহাটি মিয়া বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাজেদুল হক রিপন জানান, ইকবাল পেশায় একজন মাংস ব্যবসায়ী। তিনি আওয়ামী লীগের সমর্থক। নির্বাচন কেন্দ্রিক সহিংসতার কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন তিনি।