ঢাকাFriday , 1 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে পেট্রোল ও হাতবোমা উদ্ধার

Link Copied!

Coktelগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে তিনটি পেট্রোল বোমা ও ২০টি হাতবোমা উদ্ধার এবং বাড়িওয়ালসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পূর্বপাড়া এলাকা থেকে বোমাগুলো উদ্ধার এবং দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বাড়িওয়ালা ফরিদ উদ্দিন (৪৫) ও ম্যানেজার সোহেল (৩০)।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা ১২টার দিকে ভোগড়া পূর্বপাড়া এলাকার ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি পেট্রোল বোমা ও ২০টি হাতবোমা উদ্ধার এবং জিজ্ঞাসাবাদের জন্য বাড়িওয়ালা ফরিদ উদ্দিন ও ম্যানেজার সোহেলকে আটক করা হয়েছে।