ঢাকাFriday , 1 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত

Link Copied!

Dead Bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে এক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিক মো. তরিকুল ইসলাম (২৫)।
খিলগাঁওয়ের নন্দিপাড়া এলাকার আমুলিয়া জোড়া ব্রিজের মাঝ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় ট্রাক খাদে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
ট্রাক মালিক জয়নাল জানান, নারায়ণগঞ্জের কাচপুর থেকে রামপুরার দিয়ে আসার পথে খিলগাঁওয়ের আমুলিয়া ব্রিজে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। পরবর্তীতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তরিকুল মারা যান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রয়েছে।