ঢাকাFriday , 1 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু

Link Copied!

fireফরিদপুর প্রতিনিধি : খারাপ আবহাওয়ায় জেলার নগরকান্দা ও সদর উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।  ‍
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার চরযশোরদী এলাকায় বজ্রপাতে শ্যামল কুমার (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি কাজ শেষ করে ফেরার পথে বাড়ির কিছু দূরে বজ্রপাতে তার মৃত্যু হয়।
একই সময় বজ্রপাতে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় হাসান মোল্যা (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সন্ধ্যার দিকে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে মারা যায় সে। মৃত হাসান ২০১৬ সালের এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার বাবার নাম জাবের মোল্যা।