ঢাকাThursday , 31 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া ধোয়া তুলসি পাতা নন

Link Copied!

Enuকুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ধুয়া তুলসি পাতা নন। তার বিরুদ্ধে দুর্নীতি, মানুষ খুন এবং সন্ত্রাস চালানোর অভিযোগ আছে। ৯৩ দিনে আগুন সন্ত্রাসের ঘটনা প্রত্যক্ষভাবে জনগণ দেখেছেন। আগুন সন্ত্রাসের নেত্রী খালেদা জিয়া এর জন্য দায়ী।
আজ বৃহস্পতিবার দুপুরে তার নিজ বাসভবন কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেমন ’৭১ মহাযুদ্ধে গণহত্যার নেতৃত্ব গোলাম আযম দিয়েছিল, মতিউর রহমান নিজামিসহ আলবদর রাজাকারা দিয়েছিল। এটা বলার অপেক্ষা রাখে না যে গণত্যার জন্য যদি গোলাম আযম, মতিউর রহমান দায়ী হয়ে থাকে তাহলে আগুন যদ্ধে ৯৩ দিনে যতগুলো মানুষ মারা যায় তাহলে সে দায় বেগম খালেদা জিয়ার। এর জন্য তিনি দায়ী। এজন্য তার বিচার করা হবে।
এসময় কুষ্টিয়ার জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।