ঢাকাThursday , 31 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভোট ডাকাতির অভিযোগ বিএনপির

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইপি) নির্বাচনেও ভোট ডাকাতির অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, এ নির্বাচনে জোর করে কেন্দ্র দখল করে সিল মারা, হামলা, খুন, জখমের মাধ্যমে রক্তাক্ত তাণ্ডবে ভোট গ্রহণ চলছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। সারা দেশে ইউপি নির্বাচনের চিত্র তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয।
নির্বাচন কমিশনকে খুনি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে হত্যাকাণ্ড ও খুনের জন্য ইসি দায়ী থাকবেন। কারণ, এ নির্বাচন কমিশন খুনিদের আশকারা দেয়ার কমিশন।’
রিজভী জানান, নির্বাচনী সহিংসতায় ঢাকার অদূরে কেরানিগঞ্জে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকেই।
এ সময় তিনি মুন্সিগঞ্জের একটি ভোটকেন্দ্রে পুলিশের সিল মারার আলোকচিত্র সাংবাদিকদের দেখান।
দ্বিতীয় দফায় ৪৭ জেলার ৬৩৯টি ইউনিয়ন পরিষদ ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় এ ভোট শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
ইতিমধ্যে যশোর, জামালপুর এবং কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে সংঘর্ষ ও গুলিতে শিশুসহ চার জন নিহত হয়েছে।
সংবাদ সমম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, নির্বাহী সদস্য রফিক শিকদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ।