ঢাকাThursday , 31 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

Accidentনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারি ধানাধীন টিকাটুলি এলাকায় ঘাতক বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (২২) নামের ঢাকা কলেজের এক শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুলের বাবার নাম মো. ওয়াদুদ আহমেদ।
ওয়ারি থানার সহকারী পরিদর্শক (এএসআই) মোহাম্মদ নোমান জানিয়েছেন, সকাল ১১টার দিকে টিকাটুলির ইত্তেফাক মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরিফুলকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসাধীন অবস্থায় ১১টা ৪০ মিনিটে আরিফুলের মৃত্যু হয়। তার পকেটে থাকা আইডি কার্ড (পরিচয়পত্র) থেকে জানা যায়, তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী।