ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র ফ্রন্টের ৪র্থ সম্মেলন বুধবার

Link Copied!

Student-Frontনিজস্ব প্রতিবেদক : শিক্ষার সর্বস্তরে ব্যয় বৃদ্ধি ও দুর্নীতি রুখে দাঁড়ানোর দাবি নিয়ে আগামীকাল বুধবার (৩০ মার্চ) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪র্থ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
তিন মাসব্যাপী প্রচার-প্রচারণা ও নানা ধরনের কর্মসূচি পালনের মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন ইমেরিটাস অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী সমাবেশের পর দুপুর সাড়ে ১২টায় একটি সুসজ্জিত র‌্যালি ঢাকার বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করবে। বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখবেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী প্রমুখ।
এছাড়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা সাইফুজ্জামান সাকন এর সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখবেন- ভারতের অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা কমল সাঁই। সভা পরিচালনা করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক স্নেহার্দ্রি চক্রবর্তী রিন্টু।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ভারতের বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র।