ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজ হাতে শ্বেত শুভ্র বাতাসা

Link Copied!

batashaলাইফস্টাইল ডেস্ক : পহেলা বৈশাখ মানেই বাঙালিয়ানা খাবারের স্বাদে নিজেকে আবার বাঙালি হিসেবে হালনাগাদ করা। বৈশাখী মেলায় গিয়ে পাতার মোড়কে দু-চার টাকার মুরালি, হাওয়ায় মিঠায়, নকুল দানা বা বাতাসা না খেলে চলে? আধুনিকতার এই যুগে ফাস্ট ফুডের ভিড়েও খাঁটি স্বাদের দেশীয় খাবারের কদর কিন্তু এখনো অমলিন। এই দিনে বাঙালির ঘরে অতিথি আপ্যায়নেও ব্যবহার চলে মুড়ি মুড়কির সঙ্গে শ্বেত শুভ্র বাতাসা।
মিলাদ মাহফিল বা পূজার অর্ঘ্য সবখানেই ঠাঁই এই বাতাসার। যখন তখন বাচ্চাদের বায়না মেটাতেও বাতাসার তুলনা হয় না। ভালোলাগার এই খাবারটি খেতে আপনাকে যখন তখন দোকানে দৌড়াতে হবে না। নিজ হাতে খুব সহজে তৈরি করে নিতে পারেন। সেজন্য..
যা যা লাগবে
চিনি ২ কাপ, পানি এক কাপের চার ভাগের এক ভাগ, হাইড্রোজ আধা চা চামচ, খাওয়ার সোডা এক চিমটি।
যেভাবে করবেন
চিনি ও পানি মৃদু আঁচে জ্বাল দিতে থাকুন। যখন ঘন হয়ে আসবে, তখন অনবরত নাড়তে হবে। যখন ফুলে ফেনা হয়ে আসবে, তখন হাইড্রোজ ও খাওয়ার সোডা দিয়ে মিশিয়ে নিন। তারপর তাড়াতাড়ি তেল মাখানো পাটির ওপর বাতাসার মতো ছোট ছোট করে দিতে হবে। ঠাণ্ডা হয়ে জমে গেলে হলে পরিবেশন করুন।