ময়মনসিংহ প্রতিনিধি : শহরের মিন্টু কলেজ রেল গেইটের কাছে জামালপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে জয়ন্তী রাণী (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ন্তী শহরের ডিবি রোডের কলাবাগান এলাকার জয়ন্ত দাসের স্ত্রী।
ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক পরিদর্শক হামিদুল ইসলাম সাজ্জাদ জানান, ঘটনাস্থল থেকে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

