ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসা ভাড়া নিতে এসে ডাকাতি

Link Copied!

robberyগাজীপুর প্রতিনিধি : শহরের বরুদা এলাকায় বাসা ভাড়া নেয়ার কথা বলে একটি বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা বাসার নিরাপত্তা রক্ষী ও গৃহকর্তীকে বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, মোবাইল সেট ও কাপড় লুট করে নিয়ে গেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক ডা. শামসুল আলম বুলবুলের স্ত্রী গৃহকর্তী কাজী রোকশানা পারভীন জানান, বাসা ভাড়া নেয়ার কথা বলে এক ব্যক্তি কয়েকদিন আগে বাসা দেখতে আসে। সোমবার রাতে ওই ব্যক্তি বাসা ভাড়ার অগ্রিম টাকা দিতে আসে। এসময় ওই ব্যক্তি মোবাইল ফোনে কারো সাথে কথা বলে। কিছুক্ষণের মধ্যে ৭ থেকে ৮ জন লোক ছয় তলা বাড়ির তৃতীয় তলায় তার ফ্ল্যাটে প্রবেশ করে। এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই ডাকাতরা পিস্তল ও চাপাতি নিয়ে তাকে ভয় দেখিয়ে হাত ও মুখ বেঁধে ফেলে। ডাকাতরা ঘরের আলমারি, ওয়্যারড্রপ, বিছানাপত্র তছনছ করে ড্রেসিং টেবিলের ভিতর থেকে তার নিজের ও বোনের প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ, মোবাইল সেট ও মূল্যবান কাপড় নিয়ে যায়।
তিনি আরো জানান, ডাকাতরা চলে যাওয়ার পর তিনি কৌশলে তার বাঁধন খুলে চিৎকার করে নিচে নেমে দেখেন বাড়ির নিরাপত্তা রক্ষী আব্দুর রহমান (৬৫) হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় গাড়ির গ্যারেজের এক কোনে পড়ে আছে। ৬ তলা বাড়ির তিন তলায় ডা. শামসুল আলম বুলবুল তার স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।