ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Link Copied!

deadবগুড়া প্রতিনিধি : শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত এক যুবকের (২৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেজোড়া জামতলা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পরনে ফুলপ্যান্ট ও হাফ শার্ট রয়েছে। এছাড়া তার বুকে ৪-৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ বেজোড়া জামতলা এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে হত্যার কোনো আলামত নেই। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।