ঢাকাTuesday , 29 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু রাহাত হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

Link Copied!

gavel-dreamstime_1437513শেরপুর প্রতিনিধি : জেলায় শিশু আরাফাত ইসলাম রাহাত হত্যা মামলায় তিনজনের ফাঁসিসহ একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে জেলার শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের শিকার রাহাত শহরের গৃদা নারায়ণপুর এলাকার শহিদুল ইসলাল খোকনের ছেলে এবং স্থানীয় বিপ্লব লোপা মোমেরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুর লতিব (২১), আসলঅম বাবু (২২), রবিন মিয়া (২০) এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামির নাম ইমরান হোসেন (২১)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ আগস্ট খালু আব্দুর লতিব রাহাতকে নিয়ে ঘুরতে বের হয়। পরে তিনি একা বাসায় ফিরে এসে জানায় রাহাতকে অপহরণ করা হয়েছে। এরপর অপহরণকরীরা রাহাতকে ফেরত দেয়ার নামে মুক্তিপণ দাবি করে। এ সময় বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে ৮ আগস্ট জেলার নালিতাবাড়ি মধুটিলা ইকোপার্ক সংলগ্ন একটি জঙ্গল থেকে রাহাতের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পরদিন ৯ আগস্ট বাবা শহিদুল ইসলাল খোকন বাদী হয়ে সদর থানায় ওই চারজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।