নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আব্দুস ছাত্তার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জাপানের তৈরি পিস্তলটির মডেল ৭ পয়েন্ট ৬৫ বলে জানা গেছে।
সোমবার (২৮ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে নবীনগর হাউজিং এলাকার ১১ নম্বর রোডের মা জেনারেল স্টোরের সামনে থেকে অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার অপারেশন অফিসার আফজাল হোসেনের নেতৃত্বে অভিচান চালিয়ে ছাত্তারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকারে অপারেশন অফিসার আফজাল হোসেনের সঙ্গে ছিলেন ওই থানার দুই এসআই মারুফ হোসেন ও পিযুষ কুমার সরকার।
এ ব্যাপারে অপারেশন অফিসার আফজাল হোসেন বলেন, ‘মা জেনারেল স্টোর থেকে সিগারেট কিনতে যান ছাত্তার। এসময় বিশেষ তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার পায়ে থাকা অ্যাংলেটের ভেতর থেকে চার রাউন্ড গুলিসহ একটি জাপানি পিস্তল উদ্ধার করা হয়েছে।’
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

