ঢাকাMonday , 28 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

Link Copied!

Repedবাগেরহাট প্রতিনিধি : জেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের আলুকদিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার ওই মেয়েটি স্থানীয় শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যলয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং উপজেলার বেমরতা ইউনিয়নের আলুকদিয়া গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের আলুকদিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে ও বাগেরহাট সরকারি পিসি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আনোয়ার শেখ (১৮), একই গ্রামের আনসার শেখের ছেলে বরিশাল মেডিকেল ট্রেনিং স্কুলের শিক্ষার্থী সোহাগ শেখ (১৯) এবং শরিফুল খাঁর ছেলে স্থানীয় মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র শহীদ খাঁ (১৪)।
ধর্ষণের শিকার ওই মেয়ের বাবা বলেন, ‘গত ১৭ মার্চ সন্ধ্যায় আমার মেয়ে বাড়ির পাশে কালাম শেখের বাগানে রাজহাঁস আনতে যায়। এ সময় প্রতিবেশী আনোয়ার, সোহাগ ও শহীদ নামে তিন কিশোর তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে। এছাড়া তারা মোবাইলে আমার মেয়ের ভিডিও ধারণ করে। পরে তা বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয়। এ ঘটনা কাউকে না জানাতে আমার মেয়েকে ভয়ভীতি দেয়। প্রাণের ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে আমার মেয়ে চুপচাপ থাকে। গত ২৬ মার্চ গ্রামের বিভিন্ন লোকের মোবাইলে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে বলে আমি জানতে পেরে ঘটনাটি পুলিশকে জানাই। আমার দেয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিন কিশোরকে গ্রেপ্তার করেছে।’
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান জানান, মেয়েটির পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সময়ে তারা যে মোবাইলফোনে ভিডিও ধারণ করেছিল সেই মোবাইলফোনও জব্দ করা হয়েছে। মেয়েটির বাবা বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে ওই তিন কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন।