ঢাকাMonday , 28 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেএমবির ৫ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

Link Copied!

gavel-dreamstime_1437513নাটোর প্রতিনিধি : সিরিজ বোমা হামলার দায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নাটোরের একটি আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন।
জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নাটোরের জজ কোর্ট, জেলা প্রশাসকের কার্যালয়, ট্রেজার, বাসস্ট্যান্ড, ফিলিং স্টেশনসহ আট স্থানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব স্থানে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) লিফলেট পাওয়া যায়। এ ব্যাপারে নাটোর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেন।
পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর রাজশাহীর গোদাগাড়িতে জেএমবি সদস্য শহীদুল্লাহ তারেক ওরফে তুষার জেহাদি বই, লিফলেট ও বিস্ফোরক দ্রব্যসহ পুলিশের হাতে ধরা পড়েন। তার স্বীকারোক্তি অনুযায়ী নাটোর শহরের মীরপাড়া জেএমবির আস্তানায় নাটোর ও রাজশাহী জেলার পুলিশ যৌথ অভিযান চালায়। ১৮ সেপ্টেম্বর রাতে নাটোরের মীরপাড়ায় জেএমবির উত্তরাঞ্চলীয় অপারেশর হেডকোয়ার্টার খাদেমুল ইসলামের তিনতলা ভবন থেকে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। ওই সময় পুলিশের সঙ্গে জেএমবি সদস্যদের বন্দুকযুদ্ধ হয়। জেএমবির শীর্ষ নেতা শায়েখ আব্দুর রহমানের জামাতা আব্দুল অওয়ালসহ অন্যরা বোমা ফাটিয়ে পালিয়ে যান। পরে পুলিশ সেখান থেকে জেহাদী বই, মোবাইল ফোন, মোটরসাইকেল, বাইসাইকেল, বিস্ফোরক দ্রব্য, হিট লিস্ট উদ্ধার করে।
২০০৬ সালের ১৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান আদালতে এই সিরিজ বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করলে একই বছরের ২৯ নভেম্বর বিচার কাজ শুরু হয়। এরই পরিপেক্ষিতে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। মামলায় সাত আসামির মধ্যে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে খালাস দেয়া হয়।