চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে বসতঘরে আগুন লেগে মানিক নাথ (৫২) মারা গেছেন। রোববার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাটহাজারী মেখল ইউনিয়নে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন মানিক নাথ। তাকে আশঙ্কাজনক অবস্থায় রোববার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মানিক নাথ নিজ ঘরে ঘুমে থাকা অবস্থায় আগুন লাগে। তিনি দ্রুত ঘর থেকে বের হতে না পাড়ায় অগ্নিদগ্ধ হন। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

