ঢাকাSunday , 27 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় হাজতখানায় শিশু নির্যাতনের অভিযোগ

Link Copied!

Naogaon_Childনওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে চুরির অপবাদে তানভীর হোসেন (৯) ও সাব্বির হোসেন (১৩) নামে স্কুলপড়–য়া দুই শিশুকে থানাহাজতে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শুক্রবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়। আটকের পর থেকে তাদের বদলগাছী থানার হাজতখানায় বন্দি করে রাখা হয়।
এদিকে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের দাবি, তাদের এক সেকেন্ডের জন্যও থানা হাজতে বন্দি রাখা যাবে না।
আটক শিশুর মধ্যে তানভীর হোসেন বদলগাছী উপজেলার দ্বীপগঞ্জ হলুদ বিহার গ্রামের মহসীন আলীর ছেলে ও সোনার পাড়া ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। সাব্বির হোসেন পাশের কয়াভবানী গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে তেঁতুলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।
শুক্রবার রাত ১১টার দিকে তানভীরকে তার বাবার জিম্মায় ছেড়ে দিলেও শনিবার সকালে চুরির অভিযোগে সাব্বিরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, গত এক সপ্তাহ আগে গভীর রাতে বদলগাছী উপজেলার কোলাবাজারে স্থানীয় ব্যবসায়ী ইউনুস আলীর তেলের মিল থেকে ডিজিটাল ওজন পরিমাপকসহ কিছু আসবাবপত্র ও তেল চুরি হয়। এ ঘটনায় সন্দেহজনকভাবে শুক্রবার সকালে তানভীর ও সাব্বিরকে হলুদ বিহার এলাকার চা দোকানি মিন্টু ও ইউনুসের দোকানের কর্মচারীরা আটক করে মারধর করে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
ঘটনার খবর পেয়ে বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে আটক করে থানায় এনে হাজতখানায় বন্দি করেন। এদিকে আটক শিশু দুটির স্বজনরা দিনভর থানায় ধর্ণা দিলেও সন্তানের সঙ্গে দেখা বা কথা বলতে পারেননি। এ সময় আটক তানভীরের বাবা মহসীন অভিযোগ করে বলেন, শিশু দুটি কোনো ধরনের চুরির সঙ্গে সম্পৃক্ত নয়। মিথ্যা অভিযোগে তাদের থানায় আটকে রাখা হয়েছে।
শিশু দুটিকে থানার হাজতখানায় রাখার বিষয়ে নওগাঁর মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মহসীন রেজা ও নওগাঁ দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট খোদাদাঁদ খান পিটু জানান, এক সেকেন্ডের জন্যও শিশুদের হাজতখানায় বন্দি রাখা যাবে না। তারা বলেন, শিশুদের হাজতখানায় বন্দি রাখা সম্পূর্ণ বেআইনি। তারা অপরাধী হলে সেফ হোমে রাখা যেত।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম জানান, চুরির অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের একজনের বয়স কম হওয়ার কারণে রাতে তানভীরকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে। অপরজন সাব্বিরকে শনিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের হাজতে বন্দি রাখার বিষয়ে তিনি অপারগতা প্রকাশ করেন।