ঢাকাSunday , 27 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিক্রিয়া নেই কামরুলের

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : আপিল বিভাগের রায়ের পর কোনো প্রতিক্রিয়া জানাননি খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম। বিচার বিভাগ ও প্রধান বিচারপতি নিয়ে মন্তব্যের জেরে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম দণ্ডে দণ্ডিত হন কামরুল।
রোববার দুপুর ১২টার দিকে রায়ের প্রতিক্রিয়া জানতে সচিবালয়ে তার দপ্তরে গেলে কক্ষে প্রবেশের অনুমতি পায়নি সাংবাদিকরা। এসময় একজন কর্মচারী মন্ত্রীর সঙ্গে কথা বলে এসে বলেন, ‘স্যার এ বিষয়ে কোনো বক্তব্য দেবেন না।’
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীকে নিয়ে বক্তব্য দেয়া নিয়ে আদালত অবমাননার অভিযোগে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। অনাদায়ে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই মন্ত্রীকে।
এর আগে ব্রাজিল থেকে পঁচা গম আমদানি নিয়ে ব্যাপাক সমালোচনার মুখে পড়েন খাদ্যমন্ত্রী। এদিকে আদালতের রায়ের পর দোষী সাব্যস্ত হওয়ায় তার মন্ত্রীত্ব বহাল থানা না-থাকা নিয়ে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।