ঢাকাSunday , 27 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালতের রায় ঐতিহাসিক

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে উচ্চ আদালতের দেয়া রায়কে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার সকালে আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন খারিজ করে দিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন উচ্চ আদালত। জমা না দিলে সাতদিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই দুই মন্ত্রীকে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৮ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। এ সময় দুই মন্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের পর গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতের এ রায়কে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন।
এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আদালতের এ রায়ের পর ওই দুই মন্ত্রীর মন্ত্রিত্বে থাকার আর প্রশ্ন আসে না। এখন তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে, নিজ থেকেই মন্ত্রিসভা থেকে সরে যাওয়া। অন্যথায় প্রধানমন্ত্রীর নৈতিক দায়িত্ব হবে, মন্ত্রিসভা থেকে ওই দুই মন্ত্রীকে সরিয়ে দেয়া।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দুই মন্ত্রী সরকারে থাকবে কি না, সেটা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। প্রধানমন্ত্রী তার সরকারকে কিভাবে দেখতে চান সেটার ওপর।’
এদিকে রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় এই দুই মন্ত্রী তাদের নৈতিকতা হারিয়েছেন কি না কিংবা মন্ত্রী হিসেবে থাকতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।’