ঢাকাSaturday , 26 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া বদলাতে পারবেন না

Link Copied!

Inuনিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়া নিজেকে বদলাতে পারবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া তাদের সম্মেলনে গণতন্ত্র নিয়ে নানা গলাবাজি করলেও তাদের দোষর জামায়াত-শিবির ও রাজাকারদের ত্যাগ করার ব্যপারে রহস্যজনক নিরবতা পালন করেছেন। এই নিরবতা পালনের মাধ্যমে তিনি জামায়াত-শিবিরের জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন। তিনি (খালেদা) জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের পক্ষে ছিলেন, এখনও আছেন।’
জামায়াত-শিবির ও জঙ্গিবাদকে না ছেড়ে তিনি যে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন সেটিও একটি চক্রান্ত বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ কলঙ্ক মুক্ত হয়েছে। কিন্তু খালেদা জিয়া তাদের প্রশ্রয় দিয়ে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’