ঢাকাThursday , 24 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির অভিযোগে ওসি প্রত্যাহার

Link Copied!

Policeসিরাজগঞ্জ প্রতিনিধি : দায়িত্বে অবহেলা এবং যানবাহনে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খানকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। প্রত্যাহারের পর মিজানুর রহমান খানকে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
তবে এ ঘটনায় ওসি মিজানের দাবি, কতিপয় আওয়ামী লীগ নেতার রোষানলে পড়ায় প্রত্যাহারের শিকার হয়েছেন তিনি।
সিরাজগঞ্জ ও কাজীপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহম্মেদ জানান, ওসি মিজানুর রহমান খানের বিরুদ্ধে যানবাহন আটকে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাই তাকে কাজিপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে ওই থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামানকে সাময়িকভাবে ওসির দায়িত্ব দেয়া হয়েছে।