ঢাকাWednesday , 23 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন খালেদা

Link Copied!

Hanifকুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘গতকাল শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনগণের কাছ থেকে আবারো বিছিন্ন হয়ে পড়েছে।’
তিনি বলেন, ‘অবরোধের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে বেগম খালেদা জিয়া এমনিতেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এর আগে পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীরা পরাজিত বরণ করার পর এবং গতকাল (মঙ্গলবার) ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আবারো প্রমাণিত হলো জনগণ আর বিএনপি কে চায় না।’
বুধবার সকালে কুষ্টিয়ার গড়াই নদীর পাড়ে জেলা পরিষদ পার্ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘গোটা বিশ্বে একটা সামাজিক অস্থিরতা রয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে সামাজিক অস্থিরতা যেকোনো জায়গার তুলনায় অনেক বেশি। সামাজিক দ্বন্দ্বের কারণে অনেক সময় সংঘাতের সৃষ্টি হয়। সেটা নিয়ে একশ্রেণির মানুষ রাজনৈতিক বিবেচনায় নিয়ে আসে। গতকাল (মঙ্গলবার) সারা দেশে ১০ জন নিহত হয়েছে। এটা নির্বাচনকে কেন্দ্র করে নয়, সামাজিক দ্বন্দের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।’
হানিফ বলেন, ‘বিগত পৌরসভার নির্বাচনে দেখেছিলাম চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনে দিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। অথচ সে সময় নির্বাচনকে কেন্দ্র করে ওই নিহতের কথা উল্লেখ করা হয়। পরে তদন্ত করে দেখা গেলো ভোটকেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে সামাজিক দ্বন্দ্বের কারণে সেই হত্যাকাণ্ড ঘটেছিল। ঠিক তেমনি গতকাল যেসব ঘটনা ঘটেছে এসব তদন্ত করে দেখা যাবে এগুলোর মধ্যে কতগুলো সামাজিক দ্বন্দ্ব এবং কতগুলো ছিল নির্বাচনী সংঘাত সেটা বুঝা যাবে।’
পরে তিনি প্রায় একশো একর জমিতে জেলা পরিষদ পার্ক নির্মাণের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন ও মোনাজাতে অংশ নেন।
এ সময় হানিফ বলেন, ‘মানুষ জীবনের শত ব্যস্ততার মাঝে একটু অবসরে নিরিবিলি স্থানে কাটাতে চায়। বিনোদনের জন্য এই গড়াই নদীর পাড়ে বিশাল জায়গায় একটা পার্ক স্থাপনের চিন্তা আমার আনেক আগে থেকেই ছিল। সেই চিন্তা থেকেই জেলা পরিষদের মাধ্যমে এখানে পার্ক নির্মাণ শুরু করছি। এটি ইতিহাস হয়ে থাকবে। চিত্তবিনোদনের জন্য মানুষ এখানে অবসর সময় কাটাবে।’
কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ জাহিদ হোসেন জাফরের সভাপতিত্বে এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয়র সরকারের উপ-পরিচালক আনার কলি মাহবুব, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সভাপতি হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ জেলা পরিষদের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।