ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণেই সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে

Link Copied!

Dipu-Moniনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে সারা দেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রথম বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণেই সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ইউপি নির্বাচন নিয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় দলের অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
দীপু মনি বলেন, ‘আজকে প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার প্রথম বারের মতো দলীয় প্রতীক নিয়ে দল মনোনীত প্রার্থীরা নির্বাচন করছেন । দলীয় প্রার্থী ছাড়াও স্বতন্ত্রভাবে অন্য প্রার্থীরাও নির্বাচন করছেন।’
তিনি বলেন, ‘আমরা সারা দেশ থেকে খবর পাচ্ছি এবং গণমাধ্যমের মাধ্যমে যা জানতে পারছি তাতে দেখা যাচ্ছে, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটাররা দীর্ঘ সারির লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।’
দীপু মনি বলেন, ‘দেশে সাত শতাধিক ইউপিতে নির্বাচন চলছে। এর কেন্দ্র ৬ হাজার ৪৭১টি। চেয়ারম্যান প্রার্থী আছেন ৩ হাজার ৪৩ জন। বিপুল সংখ্যাক প্রার্থী নিয়ে সারা দেশে একটি বড় নির্বাচন চলছে। এতো কেন্দ্রের মধ্যে বিভিন্ন কারণে এখন পর্যন্ত ১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত হয়েছে। যা সংখ্যার হিসেবে শতকরা দশমিক ২৪ ভাগ। স্থানীয় সরকার নির্বাচনে ক্ষেত্রে এই ঘটনাগুলো অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা। এতেই প্রমাণিত হয় নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে।’
ইউপি নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি আবারও তাদের মিথ্যাচারের ইতিহাসের সঙ্গে সঙ্গতি রেখে আজকের নির্বাচন নিয়েও একই কায়দায় মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘সকল আইনগত ও প্রশাসনিক নিষ্পত্তির মাধ্যমে ইসিকে সম্পূর্ণ স্বাধীন করা হয়েছে। যেহেতু বিএনপি তাদের সময়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও ইসিকে স্বাধীন ও নিরপেক্ষ করেনি; বরং তারা ইসিকে একেবারে কুক্ষিগত করে রেখেছিল। সেই কারণে আজো বিএনপি ইসির স্বাধীনতার কথা ভাবতেই পারে না। যে কারণে তারা এমন অভিযোগ করে।’
তিনি আরো বলেন, ‘প্রহসনের ইউপি নির্বাচন হওয়ার কোনো প্রশ্নই আসে না। এসব অভিযোগ করে বিএনপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল চেয়ারম্যান প্রার্থী, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের অপমাণিত করছেন।’
দুপুর ১টায় দলের পক্ষে একই স্থানে আবারও সংবাদ সম্মেলন করা হবে বলেও উল্লেখ করেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।