ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্র দখলের অভিযোগ জাতীয় পার্টির

Link Copied!

jatio-partyনিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগ করেছে জাতীয় পার্টি। স্থানীয় সরকার ব্যবস্থায় ইতিহাসে প্রথম এ নির্বাচনে দেশের ৭৭১ ইউনিয়ন পরিষদে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর ৪ ঘণ্টার মধ্যে অনিয়ম, কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়েছে জাতীয় পার্টি।
অভিযোগ জমা দিতে মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। দলটির পক্ষে অ্যাড. রেজাউল ইসি সচিবকে লিখিত অভিযোগ করে একটি চিঠি দেন।
অভিযোগে বলা হয়েছে, কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট, কর্মীদের মারধর করে ও অস্ত্রের মুখে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। সেখানে প্রতিপক্ষ প্রার্থীরা কেন্দ্র দখল করে নিয়েছে।
এছাড়া চিঠিতে ইউনিয়ন ভিত্তিক দখল করে নেয়া কেন্দ্রের তালিকাও দেয়া হয়েছে। তালিকায় ফতেহাবাদ ইউনিয়নের চানপুর, সুলতানপুর, নুরপুর, কোটনা, ফতেহাবাদ প্রাইমারি স্কুল, খলিলপুর, আসানপুর ও বড়কান্দা। ধামতি ইউনিয়নের হাজী আব্দুল মজিদ মক্তব ও দক্ষিণ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজামেহের ইউনিয়নের মরিচা উচ্চ বিদ্যালয় ও বেতরা দক্ষিণ মাদ্রাসা।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এসব কেন্দ্রে দখল মুক্ত করার করার জন্য তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয় চিঠিতে।