ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র ফ্রন্টের নতুন সভাপতি রুমন সেক্রেটারি প্রিন্স

Link Copied!

forntনিজস্ব প্রতিবেদক : সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঘোষিত ২০ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হাবিব রুমন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন প্রিন্স।
সোমবার (২১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনের ৪র্থ কেন্দ্রীয় সম্মেলনে নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি জনার্দন দত্ত নান্টু।
২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আল কাদেরী জয়, সাংগঠনিক সম্পাদক বাশির রহমান, দপ্তর সম্পাদক শ্যামল বর্মন, অর্থ সম্পাদক রুখসানা আফরোজ আশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন, স্কুল সম্পাদক সজল বাড়ৈ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনীষা চক্রবর্ত্তী।
এছাড়া নতুন কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- কিবরিয়া হোসেন, সোহরাব হোসেন, মোসলেহ উদ্দিন, রাধা রানী বর্মন, আলমগীর সুজন, মুক্তা বাড়ৈ, মিটন দেবনাথ, হযরত আলী রাজিব, মাসুক হেলাল অনিক, সুস্মিতা মরিয়ম ও বিকাশ শীল।
দিনব্যাপী সম্মেলনে বিকেলে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাংবাদিক আবু সাঈদ খান, ভারতের অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুচেতা দে, অল নেপাল ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ইউনিয়ন (রেভ্যুলুশনারী)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোপাল কৃষ্ণ নিউপেন, শ্রীলঙ্কার সোসালিস্ট স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ইহালা গামাগে জিওয়ানা চন্দ্রলাল হরিশ্চন্দ্র, পাকিস্তানের ডেমোক্রেটিক স্টুডেন্ট ফেডারেশনের সহ-সভাপতি মির সাকিব খুরশীদ, ফিলিপাইনের লীগ অফ ফিলিপিনো স্টুডেন্টসের ন্যাশনাল চেয়ারম্যান চেরিসি বেরনাডিন বানেজ ও এল সালভাদরের পিপলস্ ইয়ুথ ব্লক’র সদস্য সান্ড্রা কেরোলিনা কেসটিলো প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সকাল ১১টায় বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন অজয় রায় ও ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু। উদ্বোধনকালে বক্তব্য রাখেন- বাসদ নেতা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।