ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার ‘আসল-নকল’ দ্বন্দ্বের জবাব দিলেন কামরুল

Link Copied!

kamrulনিউজ ডেস্ক : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ‘আসল বিএনপি’ নিয়ে কথা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি ‘আসল বিএনপি’র কর্মসূচিকে দল ভাঙার একটা ষড়যন্ত্র বলেও মনে করেন।
এদিন কাউন্সিলরদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আপনারা দেখেছিলেন, কয়েকদিন আগে পার্টি অফিসের (নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়) সামনে কী অবস্থা করেছিল তারা (আসল বিএনপির লোকজন)। ওরা নাকি আসল বিএনপি ছিল। ওরা আসল হলে আমরা কি তাহলে নকল? আমরা সবাই নকল বিএনপি? কিন্তু ওই নকল বিএনপির কাছেই ওরা জনগণ দ্বারা যেভাবে শায়েস্তা হয়েছে, তাতে তারা বুঝতে পেরেছে-আসল কোনটা আর নকল কোনটা?’
খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় দলের সঙ্কটকালীন মুখপাত্র দাবিদার কামরুল হাসান নাসিম বলেন, ‘রাজনৈতিক দল যখন পারিবারিক মালিকানায় থাকবে এবং তাদের দুর্বল নেতৃত্বকে (সবল নয়) চ্যলেঞ্জের জন্য সেই রাষ্ট্রের এক হাজার যুবক (স্বপ্নবাজ চরিত্র) ভুমিকা রাখতে ব্যর্থ হবে- ততক্ষণ পর্যন্ত সেই রাষ্ট্রের অধিবাসীদের অন্ধকার যুগেই বসবাস করতে হবে। চলতে থাকবে প্রহসন, প্রতারণার বিলাসী সমাবেশ।’
তিনি আরো বলেন, ‘জেনে রাখা দরকার, বিদেশী কৃপায় দল ও দেশ পরিচালিত হতে থাকলে ব্যক্তি বিশেষের স্বার্থ অর্জিত হয়, হচ্ছে ও হবে। মনে রাখা দরকার, যারা তাদের আহারের মেনুতে হালুয়া-রুটি এবং কুকুরের জন্য দামী বিস্কুটের নিত্য বন্দোবস্তে রয়েছে, সামাজিক অর্থনৈতিক বৈষম্যের ধারাবাহিকতায় সেই শ্রেণিই পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ!’
দলীয় হবেই দাবি করে তিনি বলেন, ‘বেগম জিয়াদের অসহায়ত্ব যখন প্রকটিত হয়, তখন লড়াইয়ের কাজটা যে ওই সহস্রাধিক যুবকের! যারা দাসত্বে থেকে নয়, জ্যেষ্ঠদের প্রচলিত হেরে যাওয়াকে না মেনে নেয়ার অভিলাষে থাকে।’