ঢাকাFriday , 11 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল টাওয়ার নিয়ে ইডটকোর গবেষণা

Link Copied!

towerপ্রযুক্তি ডেস্ক : স্বচ্ছ লাইসেন্সিং নীতি ও তুলনামূলকভাবে কম প্রতিবন্ধকতার মত পাঁচটি সূচকের ওপর নির্ভর করে মোবাইল টাওয়ার বাজারের কার্যকারিতা।
‘টাওয়ার বাজারের বৈশ্বিক প্রবণতা’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, দেশের মোট টাওয়ারের ৫০ শতাংশের বেশি টাওয়ার কোম্পানির আওতায় থাকলে এবং টাওয়ারের তুলনায় ভূমি দেড় গুণ বা এরও বেশি হলে সেই টাওয়ার বাজারই কার্যকর হিসেবে বিবেচিত হয়।
ইডটকো গ্রুপের সহায়তায় ছয়টি দেশের কার্যকর টাওয়ার বাজারের কাঠামো ও কার্যপদ্ধতি স্বতন্ত্রভাবে বিশ্লেষণ করে ‘টাওয়ার বাজারের বৈশ্বিক প্রবণতা’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছে এনালাইসিস ম্যাসন।
প্রতিবেদনে মোট ২০টি দেশের টাওয়ার বাজার বিশ্লেষণ করে ৬টি কার্যকর বাজার চিহ্নিত করা হয়েছে- যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, ঘানা, জার্মানি, ভারত ও ইন্দোনেশিয়া। এসব বাজারে ৫টি সাধারণ সূচক লক্ষ্য করা গেছে।
মালিকানার ক্ষেত্রে বেশ কয়েকটি মডেলের ওপর টাওয়ার বাজারের কার্যকারিতা নির্ভর করে বলে প্রতিবেদনে বলা হয়েছে। যার মধ্যে কিছু বিধি-নিষেধসহ উন্মুক্ত বজারই সবচেয়ে উপযোগী।
এনালাইসস ম্যাসনের পার্টনার আমরিশ কাক্যার বলেন, “এসব টাওয়ার বাজারে মালিকানার ক্ষেত্রে বেশ কয়েকটি মডেল রয়েছে। এর সবগুলোই টাওয়ার ভাগাভাগির ক্ষেত্রে কার্যকর উপায়। তবে সবচেয়ে কার্যকর বাজারগুলো পুরোপুরি বিদেশী মালিকানাধীন কোম্পানিকে অনুমোদন করে।
টাওয়ার বাজারের বৈশ্বিক প্রবণতা’ শীর্ষক প্রতিবেদনটি পুরোপুরি দেখতে ভিজিট করুন:
www.edotcogroup.com/media/