প্রযুক্তি ডেস্ক : উইন্ডোজের নতুন ভার্সন উইন্ডোজ ১০ ইতোমধ্যে পিসি বা ল্যাপটপের জন্য বেশ সাড়া জাগিয়েছে। মাইক্রোসফটের দুটি মোবাইল লুমিয়া ৯৫০ এবং ৯৫০ এক্স এলে উইন্ডোজ ১০ আসছে ঘোষণা এসেছিল গত বছরের অক্টোবরে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসেই ফোন দুটি আসবে প্রযুক্তি বাজারে।
মাইক্রোসফট নতুন আরেকটি মডেল লুমিয়া ৬৫০ উম্মুক্ত করার ঘোষণা দিয়েছে। নতুন এই ফোনটির অপারেটিং সিস্টেমেও থাকবে উইন্ডোজ ১০। যারা এখনো মাইক্রোসফট ফোনে আগের ভার্সনের অপারেটিং সিস্টেম ব্যবহার করছে তাদের জন্যও আপডেট আনার চিন্তা করছে প্রতিষ্ঠানটি।
ভেঞ্চারবিট নামে একটি ওয়েবসাইট দাবি করছে, পুরনো ফোনগুলোর আপডেট একসাথেই পাওয়া যাবে না। তবে প্রতিষ্ঠানটি আপডেট ভার্সনটি ক্রমান্বয়ে সব মোবাইল ফোনের জন্য উম্মুক্ত করবে। তবে খুব দ্রুত যে সব ফোনে আপডেট আসছে সে ফোন গুলো হল লুমিয়া ৫৩৫, ৬৩৫, ৮৩০, ৯৩০ এবং লুমিয়া ১৫২০।
আপডেটগুলো ওভার দ্য এয়ার (ওটিএ) সুবিধায় পাওয়া যাবে না। মাইক্রোসফট ফোনগুলোর আপডেট অ্যাকটিভ উপায়ে দেয়ার চিন্তা করছে।

