ঢাকাTuesday , 8 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মীর কাসেমের রায় দ্রুত কর্যকরের দাবি আ.লীগের

Link Copied!

A.leegeনিজস্ব প্রতিবেদক : আপিলের রায়েও যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেন, ‘এ রায় জাতির প্রত্যাশিত রায়। সর্বোচ্চ আদালতের এই রায়ে পুরো জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। প্রত্যাশিত এই রায় দ্রুত কার্যকর করে জাতিকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করার দাবি জানাচ্ছি আমরা।’
প্রধান বিচার বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার সকালে যুদ্ধাপরাধী মীর কাসেমের একাত্তরে যুদ্ধ চলাকালে ঈদুল ফিতরের আগে চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ কয়েকজনকে ধরে নিয়ে ডালিম হোটেলে নির্যাতন ও হত্যার অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন।