ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার বিচার চাইলেন শেখ সেলিম

Link Copied!

selimনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার চেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম। তিনি বলেছেন, খালেদা জিয়া পাকিস্তানপন্থি। কারণ তিনি যুদ্ধাপরাধী গানগুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন। অথচ এই গানগুয়া ছিল চিহ্নিত পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরীদের মধ্যে একজন।
আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খালেদা জিয়াসহ মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিচার চেয়ে শেখ সেলিম বলেন, খালেদা জিয়া পাকিস্তানপ্রীতির কারণেই মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন। বঙ্গবন্ধুর বিপক্ষে ও দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা প্রশ্ন তুলেন, তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। তাদের বিচার করে কঠোর শাস্তি দিয়ে মুক্তিযোদ্ধাদের ত্যাগের সম্মান দেখাতে হবে।’
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, বিশ্বের ইতিহাসে বঙ্গবন্ধুর মতো ত্যাগী নেতা আর কোনো দিন হবে না। আজ থেকে ৪৫ বছর আগের কথা। তখন ঢাকা শহরে লোক সংখ্যা ছিল ১০ লাখ। খুব অল্প সময়ের মধ্যে তখনকার রেসকোর্স জনতায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ওইদিন তিনি পুরো জাতিকে স্বাধীকার ও মুক্তি সংগ্রামের দিকনির্দেশনা দিলেন।