ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ

Link Copied!

tofayel-ahmed_নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, যেসব দেশ বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল্য করেছিল, আজ তারাই বলছেন বাংলাদেশের বিস্ময়কর উত্থান হয়েছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বের কারণেই আজ দেশ এগিয়ে যাচ্ছে।
সোমবার বিকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু দেশকে অর্থনৈতিক মুক্তি দিতে না পারলেও তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে অক্লান্ত পরিশ্রম করছেন। জীবনের নিরাপত্তা ও নানা ভয়-ভীতিকে উপেক্ষা করে দেশের মানুষকে দারিদ্রমুক্ত করতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।
তিনি বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছিলেন তখন মনে হয়েছিল তিনি যেন এই দিনটির জন্যই অপেক্ষা করছিলেন। সেদিন জনসভা ছিল না, ছিল জনসমুদ্র।
তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু জানতেন কোন সময় কি বলতে হবে। কেউ যেন তাকে বিচ্ছিন্নতাদী না বলতে পারেন সেজন্য তিনি কৌশলী ছিলেন। বঙ্গবন্ধুর বক্তব্য তা ফুটে ওঠে। তিনি নিরস্ত্র বাঙ্গালি জাতিকে সাগরের একই মোহনায় ঐক্যবদ্ধ করেছিলেন।