নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল একটি কৌশলী ভাষণ। যদি ভাষণটির অন্তর্নিহিত অনুসন্ধান করেন অনেক কিছুই শিখতে পারবেন।’
সোমবার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) যদি আমাদের মধ্যে এখনো বেঁচে থাকতেন তাহলে তিনি বিশ্বের এক নম্বর নেতা হিসেবে পরিগণিত হতেন।’

