ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানের উদ্যোগের কারণে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে সক্ষম

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারীদের কল্যাণে জিয়াউর রহমানের উদ্যোগের কারণে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বাণী সোমবার সকালে সংবাদমাধ্যমে পাঠানো হয়।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারীরা সব সময়ই থেকেছে অবহেলিত। ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই ঐতিহাসিক পংক্তিটির যথার্থতা অনুধাবন করে নারীদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগের ফলেই নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালীন নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নে যথাযথ উদ্যোগের কারণেই নারীরা নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে নারীরা দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অনস্বীকার্য। আন্তর্জাতিক নারী দিবসে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখী, সমৃদ্ধশালী ও সম্মানজনক জীবন কামনা করে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। নারী সমাজের প্রতি গুরুত্বারোপসহ তাদের সার্বিক উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই।’