ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-হাইমচরে ১৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

Link Copied!

electionচাঁদপুর প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১৮ ইউপি নির্বাচনে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, মেম্বার পদে ১২ জন ও নারী মেম্বার পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সদরে ১ চেয়ারম্যান, ১২ মেম্বার ও ২ নারী মেম্বার এবং হাইমচরে ৪ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
তবে নানা চাপে রহস্যজনক কারণে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউপির আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন খান শামিমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। রোববার (৬ মার্চ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকায় তার নাম প্রকাশ করা হয়। এর আগে ৫ মার্চ জাতীয় পরিচয়পত্রের সাথে মনোনয়নপত্রের জন্মতারিখের গড়মিল থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সদর উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন তার প্রার্থিতা স্থগিত রাখেন। চেয়ারম্যান প্রার্থী নাছির উদ্দিন খান শামিমের মনোনয়নের বৈধতা নিয়ে সদর উপজেলা প্রকৌশলী ও নির্বাচনের রিটার্নিং অফিস ৬ মার্চ দিনভর থাকে সরগরম।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী প্রধানীয়া এবং হাইমচরের নীলকমল ইউনিয়নের জাতীয় পার্টির আবু সুফিয়ান মাঝি, আলগী উত্তর ইউনিয়নে জাতীয় পার্টির খাজা আহমেদ মিজি, আলগী দক্ষিণ ইউনিয়নে জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন পাটওয়ারী ও হাইমচর ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. সুলতান গোলদারের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া বিষ্ণুপুর ইউনিয়নে মেম্বার পদে ১নং ওয়ার্ডের খোরশেদ বরকন্দাজ, ৬নং ওয়ার্ডের নুরুল ইসলাম ফরাজী, ৭নং ওয়ার্ডের বাবলু দর্জি, ৮নং ওয়ার্ডের মো. সোহাগ হাসান ও নারী মেম্বার পদে ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের লিপি সরকার, আশিকাটিতে মেম্বার পদে ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম প্রধানিয়া, শাহমাহমুদপুরে মেম্বার পদে ৭নং ওয়ার্ডের মো. মোক্তার হোসেন মিয়াজী, মৈশাদীতে মেম্বার পদে ২নং ওয়ার্ডের কামাল বেপারী, ৮নং ওয়ার্ডের হারুনুর রশীদ লিটন, তরপুরচন্ডীর মেম্বার পদে ৬নং ওয়ার্ডের মো. নুরুল ইসলাম মৃধা, ৮নং ওয়ার্ডের বিল্লাল হোসেন এবং রাজরাজেশ্বর ইউনিয়নে মেম্বার পদে ৩নং ওয়ার্ডের ফয়সাল বেপারী, ৮নং ওয়ার্ডের মো. হাফেজ দেওয়ান ও নারী মেম্বার পদে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিলকিছ আক্তারের কাগজপত্রে ত্রুটি থাকায় তাদের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট প্রার্থী ১ হাজার ২২ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭১ জন, সাধারণ মেম্বার পদে ৭৩৭ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ২১৪ জন চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে ৩১ মার্চ চূড়ান্ত নির্বাচনী যুদ্ধে তারা অংশ নেবেন।
চাঁদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সাধারণ মেম্বার পদে ৫৫৮ জন ও সংরক্ষিত নারী মেম্বার পদে ১৫৩ জন এবং হাইমচর উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন, মেম্বার পদে ১৭৯ জন, সংরক্ষিত নারী মেম্বার পদে ৬১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টি এবং হাইমচরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুর ও বালিয়া ইউনিয়নের সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং আগামী ৩১ মার্চ ১৮ ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে।