ঢাকাMonday , 7 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদাকে ফখরুলের অভিনন্দন

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় দলের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে বেগম জিয়াকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু প্রমুখ।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদও।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় এবং তাদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় একক বৈধ প্রার্থী হিসেবে রোববার বিকেলে তাদেরকে ওই দুই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দলীয় নির্বাচন কমিশন। বিকেল ৫টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার নজরুল ইসলাম খান এবং সহকারী রিটার্নিং অফিসার আবদুল মান্নানের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিজয়ীদের নাম ঘোষণা করেন।
খালেদা জিয়া ও তারেক রহমান আগামী ৩ (তিন) বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। এর আগেও দলটির শীর্ষ এই দুই পদে খালেদা জিয়া ও তারেক রহমানই ছিলেন। নির্বাচনের এই ফলাফল দলীয় গঠনতন্ত্র মোতাবেক চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ১৯ মার্চ অনুষ্ঠিতব্য বিএনপির জাতীয় কাউন্সিলে পেশ করা হবে।
এদিকে, এক বিবৃতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন।