আশুলিয়া (সাভার) প্রতিনিধি : আশুলিয়ায় তথ্যপ্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে বেকারদের ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার লক্ষ্যে ১ মাসব্যাপি ফ্রিল্যান্সিং অন আউটসোর্সিং বিষয়ক কম্পিউটার প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়েছে।
আজ সোমবার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত থেকে মাসব্যাপি এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক একেএম আমিনুর রহমান ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্যা। টিএমএসএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউপি সদস্যগণসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপি এ প্রশিক্ষণের স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি’র অর্থয়ানে কারিগরি সহযোগিতা করবে টিএমএসএস।

