ঢাকাMonday , 8 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অন্তর্ভূক্ত হতে ৩৫ হাজার আবেদন

Link Copied!

DYDনিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’তে যুক্ত হতে দেশের ৭ জেলার জেলার ২০টি উপজেলায় মোট ৩ হাজার ৫শ’ ৩২টি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে। এর মধ্যে বরিশাল জেলার সবগুলো উপজেলায় মোট ৯,৬১৬ জন, পিরোজপুরের নাজিরপুরে ১,৬৬২ জন, রংপুরের গঙ্গাছড়ায় ৬,৪১৩ জন, শরিয়তপুরের ভেদরগঞ্জে ৪৯৮ জন, ময়মনসিংহের সদর, তারাকান্দা, ফুলপুর, ঈশ্বরগঞ্জ ও ধোবাউড়ায় মোট ৮,৪৪৮ জন, জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জে ৫,৭১৫ জন এবং সিলেটের কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলায় ২,৬৭৩ জন আবেদন করেছেন। বর্ধিত সময়সীমা অনুযায়ী গত ৩১ জানুয়ারি পর্যন্ত উল্লেখিত এলাকার যুবক ও যুব মহিলাদের আবেদনপত্র গ্রহণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে অধিকসংখ্যক যুবকে অন্তর্ভূক্ত করতে দরখাস্ত দাখিলের শেষ তারিখ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। আবেদনকারীদের মধ্যে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা যাদের বয়স ২৪ থেকে ৩৫ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চমাধ্যমিক শুধুমাত্র তারাই যোগ্য বলে বিবেচিত হবেন। উপজেলা কমিটি কর্তৃক আবেদনপত্রগুলো যাচাইবাছাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে জরিপ পরিচালনার কাজ চলছে। এরপর কয়েকটি ধাপে যাচাই বাছাই শেষে আগামী ১০-১৪ ফেব্রুয়ারির মধ্যে যোগ্যতাসম্পন্ন সুবিধাভোগীদের নির্বাচন করা হবে। কর্তৃপক্ষের আনুমোদন সাপেক্ষে চলতি মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত কার্যক্রম উদ্বোধনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।