ঢাকাWednesday , 3 February 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিষ্ঠান প্রধান হিসেবে নারী ৫ গুণ বেড়েছে

Link Copied!

Nariনিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, গত এক দশকে সরকারি প্রতিষ্ঠান প্রধান নারীদের সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে। সামগ্রিক কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সংরক্ষিত-৩২ আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন,‌‌ ‌‌‌‘প্রতিষ্ঠান প্রধান হিসেবে নারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৩ সালের হিসেবে মোট প্রতিষ্ঠানের মধ্যে নারী প্রধান প্রতিষ্ঠানের সংখ্যা- ৫ লাখ ৬৩ হাজার ৩৬৮টি। যা ২০০১ ও ২০০৩ সালে ছিল ১ লাখ ৩ হাজার ৮৫৮টি। অর্থাৎ গত দশকে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নারীদের সংখ্যা পাঁচগুণ বেশি হয়েছে।’
সামগ্রিক কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণও ব্যাপক বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন। তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘২০০১ ও ২০০৩ সালে মোট নারীকর্মীর সংখ্যা যেখানে ছিল মাত্র ১২ লাখ ২৯ হাজার ৪১৩ জন।  সেখানে ২০১৩ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ৫১ হাজার ৭১৮জন। সুতরাং গত দশকে নারীকর্মীর সংখ্যা প্রায় তিন গুণ বেশি হয়েছে।’
অর্থনৈতিক শুমারি ২০১৩ প্রকল্প (১ম সংশোধিত) আওতায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের ৩য় অথনৈতিক শুমারি সম্পন্ন করে। ইতোমধ্যে শুমারি কার্যক্রম সফলভাবে সম্পন্ন  করার পর গত ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় বলেও জানান মন্ত্রী।
তিনি আরও জানান, গত দশকে কর্মসংস্থান দ্বিগুণ হয়েছে। ২০১৩ সালে মোট ২  কোটি ৪৫ লাখ ৮৫০ জন জনবল বিভিন্ন অকৃষিমূলক অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন যার সংখ্যা ২০০১ ও ২০০৩ সালে ছিল ১ কোটি ১২ লাখ ৭০ হাজার ৪২২ জন। অর্থাৎ গত এক দশকে কর্মসংস্থান ১১৭ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’ যা একটি অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করেন তিনি।