ঢাকাMonday , 25 January 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

Link Copied!

গাজীপুরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি, ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমসহ অতিথিবৃন্দ

গাজীপুরে যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি, ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমসহ অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিবেদক : দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন  ‘দেশের ১১টি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্প’র তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্র। এর ধারাবাহিকতায় গতকাল রোববার গাজীপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জানা গেছে, প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে ২ একর জায়গার উপর নির্মাণাধীন এ প্রশিক্ষণ কেন্দ্রটিতে থাকবে প্রশিক্ষণার্থীদের জন্য ছাত্রাবাস ও ছাত্রীনিবাস, ৬তলা বিশিষ্ট অফিস কাম একাডেমিক ভবন, কর্মকর্তা-কর্মচারিদের বাসস্থান, পোল্ট্রি ও কাউ শেড ইত্যাদি। ২০১৮ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্থাপনাটি নির্মিত হলে ১০০ জন প্রশিক্ষণার্থী কৃষি উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ, ব্লক-বাটিক, স্ক্রীন প্রিন্ট ও পোশাক তৈরি, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং প্রভৃতি বিষয়ে আবাসিকভাবে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া, বিপুল সংখ্যক অনাবাসিক প্রশিক্ষণার্থী স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম এবং প্রকল্প পরিচালক এস এম সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এস, এম, আলম।