নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে ফুটবলের উন্নয়নে ভবিষ্যৎ বাস্তবসম্মত কর্মপন্থা নির্ধারনের লক্ষ্যে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন আহমেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায় ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতজা খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ফুটবলের উন্নয়নে তাদের ভবিষ্যৎ বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং এগুলোর বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার ফুটবলের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কাজী সালাহউদ্দিন আহমেদ ক্রীড়ার উন্নয়নে ফেডারেশনগুলোর সাথে এ ধরনের মতবিনিময় সভা করায় মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।

